এর দ্বারা পোস্ট করা
BD online shop and Islamic Book
এই তারিখে
মুরগির চুনা পায়খানা। মুরগির চুনা পায়খানার চিকিৎসা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
খামার শুরু করার ক্ষেত্রে ব্রুডিং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আপনি যদি সঠিক নিয়মে ব্রুডিং করতে পারেন, তাহলে আপনার খামারে লাভ হবার চান্স রয়েছে ৯৮% আর যদি আপনি ব্রুডিং সুন্দরভাবে না করতে পারেন।
সে ক্ষেত্রে আপনার লস হওয়ার আশঙ্কা রয়েছে ৯০% কারণ হলো, ব্রুডিং সুন্দর হলে মুরগি খুব দ্রুত বড় হয়। এবং মারা যাওয়ার সংখ্যা খুবই কম থাকে। আর যখন আপনি ভালোভাবে ক্রর্ডিং সম্পন্ন করতে পারবেন না।
ব্রুডিং এর মধ্যে নানা ধরনের সমস্যা হবে, তখন আপনার বাচ্চাগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকবে, আর ক্রমাগতভাবে মারা যেতে যেতে আপনার খামার লসে যাবে, আর যেগুলো থাকবে সেগুলো তাড়াতাড়ি বড় হবে না।
নানা ধরনের সমস্যা লেগেই থাকবে।
তাই ব্রুডিং এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কতার সাথে করতে হবে।
বিঃদ্রঃ খামারে লাভবান হওয়ার জন্য অবশ্যই ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে হবে।
০/এক দিনের বাচ্চা ক্রয়ের সঠিক নিয়ম: সবসময় ভাল ও মানসম্মত হ্যাচারি হতে বাচ্চা সংগ্রহ করতে হবে। দূর্বল বাচ্চা ক্রয় করা থেকে বিরত থাকতে হবে, কেননা এতে মৃত্যুর হার খুবই বেশি।
অবশ্যই বাচ্চা ক্রয়ের সময় খিয়াল রাখতে হবে, বাচ্চার শরীরের নিচে নাভি যেন ভিজা না থাকে।
বাচ্চা সতেজ ও ঝর ঝরা হওয়া আবশ্যকীয়।
এক সামান হওয়া অর্থাৎ অনেক ছোট অনেক বড় এরকম বাচ্চা একসাথে ব্রুডিং না করা
ব্রুডিং দুই ধরনের
(১) গরমকালীন ব্রুডিং (২) শীতকালীন ব্রুডিং
(১) গরমকালীন ব্রুডিং:
গরমের সময় অধিক তাপমাত্রা থাকে সেজন্য তাপমাত্রার প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে ✅
১০০ বাচ্চার জন্য ১০০ পাওয়ার এর একটি বাল্ব হলেই যথেষ্ট যেহেতু গরমকাল ,১ থেকে নিয়ে পাঁচ দিন পর্যন্ত তাপমাত্রা রাখতে হবে 37 .7 ডিগ্রি।
১০০ বাচ্চার পর থেকে প্রতি ১০০ বাচ্চার জন্য ৬০ পাওয়ার বাতি প্রয়োজন এভাবে আপনি হিসাবটি করে নিবেন যদি না বুঝতে পারেন পাবলিক সাপোর্টিং এ যোগাযোগ করতে পারেন।
লাইট মুরগি থেকে দেড় ফুট উঁচু করে দিতে হবে।
এবং প্রয়োজন অনুযায়ী উপরে নিচে করে দেবেন।
প্রতি ৫ দিন অন্তর ৫ ডিগ্রি করে তাপমাত্রা কমে আসবে।
গরমকাল ৮ থেকে ৯ দিন ব্রুডিং করলেই যথেষ্ট ।
(২) শীতকালে ব্রুডিং :
যেহেতু শীতকাল তাপমাত্রা অনেক প্রয়োজন তাই তাপমাত্রার দিকে বিশেষ নজর রাখতে হবে।
১০০ বাচ্চার জন্য ১০০ পাওয়ার এবং ৬০ পাওয়ার এর লাইট অর্থাৎ দুটো লাইট এবং দুইটা দুই পাশে লাগাবেন এবং মুরগি থেকে দেড় ফুট উচ্চতায় রাখবেন প্রয়োজন অনুসারে কম বেশি অর্থাৎ উঁচু নিচ করে নেবেন।
শীতকালে ১৫ থেকে ১৬ দিন পর্যন্ত ব্রুডিং করতে হয় ।
তাপমাত্রা কম-বেশি হওয়ার কারণে মুরগির ঠান্ডা লাগে যার ফলে মুরগি খয়ারি কালার পায়খানা বা পেছনে মল লেগে থাকার মত সমস্যা হয়।
আর ব্রুডিং অবস্থায় ঠান্ডা টা লাগাটাই স্বাভাবিক এ নিয়ে কোন দুশ্চিন্তা কারণ নেই তবে সমস্যা হলে তাৎক্ষণাৎ আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে তা না হলে বড় সমস্যা হতে পারে।
সেজন্য অভিজ্ঞ একজন ব্যক্তির সাথে পরামর্শ করে কি কি ওষুধ কি কি নিয়মে দেওয়া যায় ওই তালিকা অনুযায়ী দিয়ে নিবেন।
ব্রুডিং এর আরো অনেক নিয়ম কানুন রয়েছে যা একজন খামারি হিসেবে আপনার জন্য জানাটা আবশ্যকীয়।
বাহিরের জুতা কখনো ভিতরে প্রবেশ করাবেন না অর্থাৎ খামারের ভিতরের জন্য আলাদা একটি জুতা রেখে দিবেন সেটি ব্যবহার করে খামারের ভিতরে প্রবেশ করবেন একাধিক লোক খামারে প্রবেশ থেকে বিরত থাকবেন এতে করে ভিক্টোরিয়া সংক্রমনের অনেক আশঙ্কা রয়েছে ।
খামারে ইঁদুর, আরশোলা বা পশু-পখি যাওয়া থেকে বিরত রাখুন এতে করে সংক্রমনের হার কমে যাবে।
ব্রুডিং এর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র:
দেড় ফুট উচ্চতায় টিনের সেট।
১০০ বাচ্চার জন্য দুই হাত ভাই তিন হাত এরকম মাপের সেট তৈরি করলেই যথেষ্ট , এরপর প্রতি 50 পিস বাচ্চার জন্য ১.৫ হাত বাড়াবেন ।
ব্রডার ।
পরিমাণ অনুযায়ী লাইট । লাইটটাকে এমন ভাবে রাখতে হবে যাতে করে সমস্ত তাপমাত্রা নিচের দিকে চলে আসে অর্থাৎ লাইটের উপর কিছু একটা দেবেন।
ধানের চিটা বা কাঠের গুঁড়া।
পাকা মেজে।
অর্থাৎ যেখানে মুরগি রাখবেন সেখানে যদি পাকা মেজে না থাকে অন্তত এমন ব্যবস্থা করা যাতে করে নিচ থেকে মাটি উপরে না উঠতে পারে অথবা মুরগি জন্য কোন ভবেই মাটি খোঁজে না পাই ।
খাবার ও পানির পাত্র।
উন্নত মানের জিরো ফিট।
উন্নত মানের জিরো ফিট কিভাবে চিহ্নিত করবেন। অনেকগুলো পদ্ধতি আছে ভালো খাবার যাচাই করার তার মধ্যে একটা খাবারগুলো নাকের কাছে নিবেন যদি দেখেন ঝালকা জালকা ঘ্রাণ আসছে তাহলে বুঝে নিবেন খাবারটি ভালো নয়।
প্রয়োজনীয় ওষুধ ।
এ কয়েকটি উপকরণ হলেই উনি সঠিক নিয়মে করবে বোর্ডিং করতে পারবেন ✅
ঔষধ গুলো কি কি
(১) রেনামাইসিন
(২) থায়বিন
(৩) লাইসোভিট
(৪) এনরোসিন ভেট
(৫) জাইমো ভেট
মূলত এই ওষুধগুলোর মাধ্যমে ব্রুডিং সম্পন্ন করা হয় । অনেক ভিডিওতে দেখা যায় অনেক ইউটিউবার বিভিন্ন রকমের ওষুধ সাজেস্ট করে অথবা বিভিন্ন ফার্মেসীওয়ালা বিভিন্ন ঔষধ তাদেরকে নিতে বলে।
প্রকৃত বিষয় হলো এটাই সকল ওষুধ দিয়ে ব্রুডিং সম্পূর্ণ করা যায় না । ওষুধ গুলো খুবই কার্যকর এবং নিয়ম অনুযায়ী খাওয়াতে হবে।
ওষুধগুলো খাওয়ানোর নিয়ম
প্রত্যেকটি ওষুধ থেকে এক গ্রাম অথবা এক মিলি করে নেবেন ১ লিটার পানির সাথে মিশাবেন।
এভাবে দুই বেলা করে খাওয়াবেন পাঁচ দিন পর্যন্ত ওষুধ মিশ্রিত পানিটা ৫ ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে।
এছাড়াও আমি সমস্যা হতে পারে যেহেতু এটা একটা সেনসিটিভ সময় সমস্যা হওয়া মাত্রই অভিজ্ঞ লোকের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধান করে নিবেন।
যদি রেনামাইসিন ট্যাবলেট হয় তাহলে খাওয়ানোর নিয়ম হল একটি ট্যাবলেট পাঁচ লিটার পানির সাথে মিশাতে হয় এইভাবে খাওয়াবেন কম মুরগি হলে কম বেশি মুরগী হলে বেশি অর্থাৎ পরিমাণ অনুযায়ী ।
এবং পঞ্চমতম দিনে BCRDV ভ্যাকসিনটি নিয়ম অনুযায়ী করে নিবেন।
প্রয়োজনে ভ্যাকসিন করার ভিডিওটি দেখে নিতে পারেন
যা আমাদের অফিসের ইউটিউব চ্যানেলে রয়েছে
""খামার বাড়ী সিফাত ভাই ""
অনেক সময় দেখা যাবে মুরগির বাচ্চাগুলো ঘুমিয়ে আছে দেখে মনে হবে অসুস্থ পরে আছে ঠিকভাবে খাবার খাচ্ছে না এটা মোটেও ভাববেন না এরকমটা হওয়া স্বাভাবিক কয়েকদিন তারা বেশি বেশি ঘুম পারবে এতে ভয় পাওয়ার কোন কারণ নেই ।
সেজন্য মাঝেমধ্যে দেখবেন মুরগির শরীরে তাপমাত্রা কেমন কম নাকি বেশি মুরগির পায়খানা দেখবেন পেছনে লেগে আছে কিনা পায়খানার কালার দেখবেন সেটা কেমন অস্বাভাবিক কিছু মনে হলে অথবা বুঝতে না পারলে অভিজ্ঞ লোকের সাথে বা ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন ।
এতে করে আপনার মুরগিগুলো আর উন্নত মানের হবে অর্থাৎ লসের হার কমে যাবে ।
(মোঃ হাসিবুল ইসলাম )
আরো তথ্য জানতে সাপোর্ট টিমে যোগাযোগ করুন অথবা বইটি পড়ে দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করুন