মুরগির লেয়ার লেয়ার 1 খাদ্য তৈরির ফর্মুলা । মুরগির খাদ্য তৈরির ফর্মুলা
মুরগির খাদ্য তৈরি ফর্মুলা । মুরগির লেয়ার লেয়ার ওয়ান খাদ্য তৈরীর অরজিনাল ফর্মুলা ।
মুরগি পালনের বই
বিস্তারিত জানতে ক্লিক করুন
প্রিয় উদ্যোক্তা ✅
বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয় , শিল্পপতিরা দিন দিন তাদের ধন সম্পদ বেড়েই চলছে, গরিবদের দিন দিন অর্থ সম্পদ কমেই চলছে , কারণ এদেশের অধিকাংশ মানুষ স্বার্থপর নিজের স্বার্থ হাসিলের জন্য যে কোন কাজ করতে পারে বর্তমানে মুরগির খাদ্যের দাম প্রতিনিয়ত যে হারে বাড়ছে যদি এভাবে বাড়তে থাকে কিছুদিন পর মুরগির খামারি আর খুঁজে পাওয়া যাবে না।
ডিম পাড়া মুরগির জন্য লেয়ার লেয়ার ওয়ান খাবারটা অত্যন্ত জরুরি, যদি এই খাবার না দিয়ে অন্য কোন খাবার দেওয়া হয় তাহলে মুরগির ডিমের পার্সেন্টেজ অনেক কমে যাবে।
লেয়ার লেয়ার ওয়ান খাবারের মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা মুরগি প্রতিদিন ডিম পারতে অনেক সহায়ক হয়। এবং ভিটামিন মিনারেল ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে কারণ
একটা মুরগি যখন ডিম দেয় তখন সে ডিমের মধ্যে মুরগির শরীরে থাকে ক্যালসিয়াম ভিটামিন মিনারেল সব চলে আসে যার ফলে মুরগির শরীরে এগুলোর অভাব দেখা দেয়।
আর এ সময় যদি আমার যত পরিমাণ ভিটামিন সমৃদ্ধ খাবার না দেওয়া হয় সেক্ষেত্রে পার্সেন্টেজ অর্থাৎ ডিমের পার্সেন্টেজটা ক্ষমতায় স্বাভাবিক ।
তাই ডিম পাড়া মুরগির জন্য লেয়ার লেয়ার ওয়ান খাবারের কোন বিকল্প নেই অর্থাৎ এই খাবার ছাড়া কোনভাবেই সম্ভব নয় ডিমের খামার পরিচালনা করা।
১ কেজি লেয়ার লেয়ার ওয়ান ফিড এর দাম 65/70 টাকা
এবং জিরো ফিট অথবা এ ধরনের ফিট প্রতি কেজি 70/75 টাকা তবুও অরিজিনাল খাবার বা মুরগির খাদ্য পাওয়াটা খুবই দুষ্কর।
কিছু কোম্পানি এমন রয়েছে যারা লাভের পরিমাণটা অতিরিক্ত করে খাদ্যে ব্যাপক পরিমাণ ভেজাল মিশাই যার ফলে বহু মুরগি বা খামারিরা দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
খাদ্য যদি খারাপ হয় অর্থাৎ খাদ্যের গুণগত মান বা কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে সে খাদ্য খাওয়ানোর ফলে মুরগি অসুস্থ হবে, বয়স অনুযায়ী বৃদ্ধি হবে না রোগ কোনভাবেই ছাড়বে না, যার ফলে দিন দিন মুরগির খামারিদের বিলুপ্ত ঘটবে।
এটা কখনোও হতে দেওয়া যাবে না, খাদ্যা বানানোর প্রধান ফর্মুলা হল ভোটটা ভাঙ্গা , বর্তমানে ভুট্টার দাম অনেক কম কারণ আগে মানুষ এটা বেশি একটা চাষ করত না কিন্তু বর্তমানে এর চাহিদা বেশি হওয়ার কারণে মানুষ ব্যাপক পরিমাণে চাষ করে যার ফলে দামটাও কম।
সেজন্য আপনি চাইলে নিজেই খাদ্য তৈরি করতে পারেন যা সরাসরি কোম্পানির ফর্মুলা। এতে করে আমাদের অনেক টাকা সেভ হবে।
আজ আমি আপনাদেরকে এমন একটি ফর্মুলার কথা বলে দিব যে ফর্মুলায় এপ্লাই করে আপনারা নিজেরাই মুরগির যেকোনো খাবার তৈরি করতে পারবেন ✅
একদিকে আপনার যেমন অনেক টাকা বেঁচে যাবে অপরদিকে ভেজাল খাবার থেকে মুরগিগুলোকে মুক্ত রাখতে পারবেন।
একটা কথা আছে না পরিশ্রমই সফলতা আসে খাদ্য তৈরি করতে হলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে কারণ যে সমস্ত উপকরণ এর প্রয়োজন তা সাধারণত ছোটখাটো দোকানে পাওয়া যায় না ।
তবে আপনি যদি একটু কষ্ট করে ম্যানেজ করতে পারেন তাহলে একদিকে আপনার টাকা সেভ হবে অন্যদিকে আপনার মুরগিগুলো পরিপূর্ণভাবে সুস্থ থাকবে।
নিজে খাদ্য তৈরি করতে হলে অবশ্যই কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে ✅
সমস্ত উপকরণ শুকনো রাখতে হবে একবার খাবার তৈরি করলে সারা মাস খাওয়াবেন এটা কখনো ভাবা যাবে না কারণ কোম্পানি ওয়ালারা খাবারের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল এড করে যে আমরা করব না সেজন্য এ খাবারটি একবার তৈরি করে আপনি ৮ থেকে ১০ দিন খাওয়াতে পারেন তবে শর্ত হলো খাবার যেন শুকনো থাকে।
মুরগির লেয়ার লেয়ার ওয়ান খাদ্যা বানানোর ফর্মুলা
এ খাবারটির ফর্মুলা মুরগি পালনের নির্ভরযোগ্য বই থেকে নেওয়া যদি কেউ বইটি কিনতে চান এখানে ক্লিক করে যোগাযোগ করুন বই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন
এই প্রত্যেকটি উপকরন ঠিকঠাক ভাবে দিতে হবে। এখানে ১০০কেজির খাদ্য তালিকা দেওয়া হলো। আপনি কম বেশি করে নিবেন। তবে প্রত্যেকটা উপকরন সঠিকভাবে দিতে হবে।
তা না হলে ডিমের পার্সেন্টেজ ভালো আসবে না, এ ফর্মুলাটি খাদ্য তৈরির ফ্যাক্টরি থেকে নেওয়া। তাই ডিম পাড়া মুরগির জন্য একদম উপযুক্ত খাদ্য।
(১) ভুট্টা ৬০ কেজি
(২) সয়ামিল ---- ১৫.১১ কেজি
(৩) ফিসমিল -- ১১.৫৭ কেজি
(৪) লাইমস্টোন ---- ৬.৮০ কেজি
(৫) তেল --- ৯৮০ এম এল
(৬) লবণ ----- ১২০০ গ্রাম
(৭) খাবার সোড়া------ ১৫০ গ্রাম
(৮) লাইসিন ১৫০ গ্রাম
(৯) এনজাইম ২০০ গ্রাম
(১০) সালমোনেলা ২০০ গ্রাম
(১১) টনিক্স বাইন্ডার ------ ১৫০ গ্রাম
(১২) ডিসিপি ৬১০ গ্রাম 5
(১৩) কলিন -- ১২০ গ্রাম
সর্বমোট ১০০ কেজি
লাইমস্টোন / পাথরের গুঁড়া, মানে চুনাপাথর
এই উপকরণগুলো কোথায় পাবেন ❓
এই প্রত্যেকটি উপকরণ মোদির দোকান যেখানে সবকিছু পাওয়া যায় এ সমস্ত দোকানে খোঁজখবর নিলেই পেয়ে যাবেন প্রত্যেকটি উপকরণ ।
সর্বোচ্চ রেজাল্ট পেতে এখানে প্রত্যেকটি উপকরণ খাবারের সাথে মিক্সচার করতে হবে এবং খাবারগুলো সব সময় খাওয়াতে পারবেন ।
প্রত্যেকটি উপকরণ পাউডার অর্থাৎ শুকনো পাওয়া যায় ।
এই খাদ্য ফর্মুলা ঠিক হলো শুধুমাত্র ডিম পাড়া মুরগির জন্য যাকে আমরা লেয়ার লেয়ার ওয়ান খাবার নামে চিনি আপনি চাইলে অন্যান্য মুরগি কেউ খাওয়াতে পারেন অর্থাৎ যেগুলো ডিম নিয়ে আসে নাই ।
যে মুরগিগুলো মাংসের জন্য পালন করি, অর্থাৎ ডিমের জন্য পালন করি না ওই সমস্ত মুরগির জন্য খাদ্যের ফর্মুলা অতি শীঘ্রই নিয়ে আসবো আপনারা এই ওয়েবসাইটের প্রতি লক্ষ্য রাখুন তাহলে বিষয়টি ধরতে পারবেন।
যদি আপনি মাংসের মুরগির জন্য খাদ্য তালিকা দেখতে চান বা জানতে চান নিতে চান তাহলে এই ওয়েবসাইটে পেয়ে যাবেন একটু অনুসন্ধান করুন এখানে দেওয়া আছে আপনি সেটার মাধ্যমে মাংসের মুরগির জন্য খাদ্য বানিয়ে অনেক টাকা সেব করতে পারবেন যা আপনার লাভের হার বৃদ্ধি করবে।
যে কোন সমস্যার জন্য আমাদের পাবলিক সাপোর্টে যোগাযোগ করতে পারেন ।
বর্তমান যে অবস্থা দুই নম্বর খাদ্য চারদিকে যদি পারেন নিজে খাদ্য তৈরি করে খাওয়ান মুরগীর সুস্থ থাকবে আপনার টাকাও সেভ হবে ✅
আপনি যদি একজন নতুন খামারি হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটাই হবে সুবর্ণ সুযোগ অর্থাৎ মুরগি পালনের বইটির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে আপনিও হয়ে যেতে পারেন সফল উদ্যোক্তা
সে ক্ষেত্রে একজন প্রাইভেট সাপোর্টিং আপনাকে সহযোগিতা করবে প্রত্যেকটি পদক্ষেপে যা আপনাকে দিন দিন উন্নত করে তুলতে সহায়তা হবে।
তাই আর দেরি না করে নিচের বাটনে ক্লিক করে বই সম্পর্কে বিস্তারিত জেনে অর্ডার দিয়ে ফেলুন।
মুরগি পালনের পিডিএফ বই ফ্রিতে ডাউনলোড
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করুন